1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদের আগে কালশী বাউনিয়াবাঁধ বস্তিতে আগুন: শতাধিক পরিবারের মাথার ওপর নেই ছাদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদের আগে কালশী বাউনিয়াবাঁধ বস্তিতে আগুন: শতাধিক পরিবারের মাথার ওপর নেই ছাদ

প্রতিনিধি

রাজধানীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঈদের আগমুহূর্তে শত শত পরিবার চরম মানবিক সংকটে পড়েছে। আগুনের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে পোড়া গন্ধ, ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে টিন, কাঠ, কাপড় ও ঘরের বিভিন্ন সামগ্রী।

সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের দাবি, অন্তত ১০০ থেকে ১৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের অনেকেই এখন পোড়া ঘরের ভেতরে বেঁচে থাকা জিনিস খুঁজছেন। কেউ আবার পোড়া টিন ও অবশিষ্ট সামগ্রী সংগ্রহ করে ভাঙারির দোকানে বিক্রি করছেন, যেন নতুন করে জীবন শুরু করার কিছু অর্থ জোগাড় করা যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে অনেকেই জানান, তাদের সঞ্চয়, ঘরের আসবাবপত্র, ব্যবসার মালামাল এবং ঈদকে ঘিরে করা প্রস্তুতি সব এক মুহূর্তে শেষ হয়ে গেছে। কেউ হারিয়েছেন ঘর, কেউ দোকান, কেউ আবার ভবিষ্যতের পরিকল্পনার জন্য জমানো টাকা।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করতে দেখা গেছে। একইসঙ্গে বস্তিবাসীরা ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

ঈদের আগে এমন পরিস্থিতিতে অনেক পরিবার এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে— তারা কোথায় থাকবে এবং কীভাবে ঈদ কাটাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!