1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রায় ভাড়া ‘বাড়তি’ অভিযোগ: গাবতলীতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ৩০০–৪০০ টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ঈদযাত্রায় ভাড়া ‘বাড়তি’ অভিযোগ: গাবতলীতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ৩০০–৪০০ টাকা

প্রতিনিধি

ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে আনন্দঘন এই যাত্রায় ভোগান্তি বাড়াচ্ছে বাড়তি ভাড়ার অভিযোগ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বাসের টিকিট কিনতে যাত্রীদের নিয়মিত ভাড়ার তুলনায় ৩০০ থেকে ৪০০ টাকা বেশি গুনতে হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, টার্মিনালজুড়ে উপচে পড়া ভিড়। অনেকে আগেভাগে টিকিট কেটে বাসে উঠতে পারলেও, যারা তা পারেননি তাদের পড়তে হচ্ছে বিপাকে। বিশেষ করে অনলাইনের বাইরে কাউন্টার থেকে টিকিট কিনতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

রাজবাড়ীগামী যাত্রী মো. অন্তর জানান, যেখানে নিয়মিত ভাড়া ৩৯০ টাকা, সেখানে তাকে ৭০০ টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে। একইভাবে পাংশাগামী যাত্রী মো. কাউছার বলেন, সাধারণ সময়ে ৪০০ টাকার ভাড়া এখন বেড়ে ৭০০ টাকায় দাঁড়িয়েছে। মাগুরাগামী যাত্রী ইব্রাহিমের অভিজ্ঞতাও একই—৫০০-৫৫০ টাকার ভাড়া এখন নেওয়া হচ্ছে ৭০০ টাকা।

তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, তারা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না। তাদের ভাষ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ীই টিকিট বিক্রি করা হচ্ছে। সাধারণ সময়ে যাত্রী আকর্ষণে কম ভাড়া রাখা হলেও ঈদে নির্ধারিত ভাড়াই কার্যকর করা হয়, ফলে যাত্রীদের কাছে তা বেশি মনে হচ্ছে।

পরিবহন কোম্পানির কর্মকর্তারা জানান, বছরের অন্য সময় সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০–২০০ টাকা কম নেওয়া হয়। কিন্তু ঈদের সময় সেই ছাড় না থাকায় ভাড়াকে ‘অতিরিক্ত’ মনে হচ্ছে।

এদিকে, টার্মিনালে অবস্থানরত বিআরটিএ’র ভিজিল্যান্স টিম জানিয়েছে, এখন পর্যন্ত সরাসরি বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ তারা পায়নি। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টানানো হয়েছে এবং তা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে বলেও দাবি তাদের। তবে টার্মিনালের বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঈদযাত্রা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, ফলে ভাড়া নিয়ে এই অসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!