পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করা হবে।
এ উপলক্ষে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী রোববার (১৭ মে) থেকে।
বৃহস্পতিবার (১৪ মে) বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদযাত্রাকে নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত বাস পরিচালনার মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হবে। বিশেষ করে ঈদের আগে ও পরে যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাপনা রাখা হচ্ছে।
বিআরটিসির কর্মকর্তারা আশা করছেন, ঈদ স্পেশাল সার্ভিস চালুর মাধ্যমে সাধারণ যাত্রীরা তুলনামূলক কম খরচে নিরাপদ ভ্রমণের সুযোগ পাবেন।