1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এই ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে। তবে কোনো যানজট বা ভোগান্তির চিত্র দেখা যায়নি দেশের লাইফলাইন এই মহাসড়কে। মহাসড়কে চলাচলকারী বাসের যাত্রী এবং চালকরা জানিয়েছেন একটি ভোগান্তিহীন প্রাণবন্ত ঈদযাত্রা করতে পারছেন তারা।

ঢাকা থেকে কুমিল্লায় ছেড়ে আসা এশিয়া এয়ারকন নামের একটি বাসের যাত্রী আসাদুল ইসলাম বলেন, ঢাকার ভেতরে সামান্য একটু জ্যামে পড়েছিলাম। ঢাকা থেকে বের হওয়ার পর কোনো জ্যাম নেই। কুমিল্লায় আসতে আড়াই ঘণ্টার মতো সময় লেগেছে।

চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসা তিশা বাসের যাত্রী কাইমুল হক নামে এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে কোনো যানজটের চিহ্ন নেই। খুবই স্বস্তিতে কুমিল্লায় এসেছি কম সময়ের মধ্যে।

অপরদিকে হাইওয়ে পুলিশ জানিয়েছে, মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের ২৭টি ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে তাতে নিরাপত্তা জোরদার করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

হাইওয়ে থানা পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে দুই সহস্রাধিক পুলিশ সদস্য কাজ করছে। আজ ঈদযাত্রার প্রথমদিন কোনো ভোগান্তির অভিযোগ শুনিনি এখনো। আশা করছি পুরো ঈদযাত্রা স্বস্তির হবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!