1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫

প্রতিনিধি

ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ওই হামলায় সেখানে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‌‌‘‘ইসরায়েলি তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করছে। হামলার পর সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।’’

ইসরায়েলি চিকিৎসকরা বলেছেন, ইরানের সর্বশেষ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে পাঁচজন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অথবা ক্লাস্টার বোমার সাব-মিউনিশন যেসব স্থানে পড়েছে, সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র বোমার আঘাতে ওই এলাকায় ক্ষয়ক্ষতি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আইডিএফ বলেছে, এসব আঘাতের ধরন ও পরিস্থিতি নিয়ে জানতে বিস্তারিত তদন্ত চলছে।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড বলেছে, যেসব এলাকায় সাইরেন বেজেছিল সেখানকার বেসামরিক নাগরিকরা এখন বোমা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারবেন। তবে তাদের আপাতত আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!