1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানের মিসাইল উৎপাদন সীমিত ও দূরত্ব কমানোর শর্ত থেকে সরে এল যুক্তরাষ্ট্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ইরানের মিসাইল উৎপাদন সীমিত ও দূরত্ব কমানোর শর্ত থেকে সরে এল যুক্তরাষ্ট্র

প্রতিনিধি

বহু প্রতীক্ষার পর ইরানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফ আলোচনায় বসেন। যদিও তারা একেঅপরের সঙ্গে সরাসরি আলোচনা করেননি।

এই আলোচনার আগে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল ইরানকে পরমাণু কর্মসূচি ছাড়াব্যালিস্টিক মিসাইল ও প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়ে কথা বলতে হবে। তবে ইরান এতে রাজি হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইরানের কথা মেনে ওই দুটি বিষয় আলোচনা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আজ শুধুমাত্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।হারেৎজকে একটি সূত্র জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও ওমানের মতো আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নিয়ে আলোচনায় বসতে বলে। সূত্রটি বলেছেন, শর্ত না মানলে ইরান মূলত আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। এ কারণে মার্কিনিদের বুঝিয়ে ব্যালিস্টিক মিসাইল ও প্রক্সি বাহিনীকে সহায়তার বিষয়টি বাদ দেওয়া হয়।

সূত্রটি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো চায় না তাদের প্রতিবেশী দেশ ইরান প্রভাবশালী হোক। কিন্তু তারা একই সময় বুঝতে পারছেন যদি ইরানের ওপর এখন কোনো হামলা হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের জন্য খারাপ হবে।তিনি জানিয়েছেন, ইরান কঠোর ভাষায় কথা বললেও; শেষ পর্যন্ত পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে।

যুক্তরাষ্ট্র অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা এই শর্ত থেকে সরে এসেছে কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!