1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের

প্রতিনিধি

ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের
মুদ্রার মানের অস্বাভাবিক দরপতন, জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। যা দ্রুত দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এ বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তৃতীয়দিনের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দেশের সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তারা দোকানিদের দোকান বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিতে বলেছেন।

সংবাদমাধ্যম আই২৪নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে দোকান খোলেননি।

রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার স্লোগানও দেওয়া হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিল ইরান।

বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কর্তৃপক্ষ অস্বাভাবিক ঠান্ডার প্রভাবে জ্বালানি ব্যবহার স্থিতিশীল করতে লকডাউনের কথা বললেও, সমালোচকরা বলছেন তাদের দমাতেই এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভকারীদের দমাতে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। এতে করে অনেক জায়গায় সহিংসতা দেখা গেছে।

সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের

ইরানের এ বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল সোমবার সামাজিমাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!