1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান-যুক্তরষ্ট্র পরমাণু চুক্তির খবর সঠিক নয় : ব্লিংকেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরান-যুক্তরষ্ট্র পরমাণু চুক্তির খবর সঠিক নয় : ব্লিংকেন

প্রতিনিধি

 ইরানের কর্মসূচি সীমিত করার এবং সে দেশে আটক মার্কিন নাগরিকদের মুক্তি দেয়ার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান চুক্তির কাছাকাছি রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন শুক্রবার তা প্রত্যাখ্যান করেছেন।
ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ব্লিংকেন বলেন, ইরানের সাথে পরমাণু কিংবা আটক ব্যক্তিদের বিষয়ে চুক্তি হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়।
এদিকে সোমবার ইরান বলেছে, ওমানের মাধ্যমে তারা মার্কিন অবরোধ ও আটক ব্যক্তিদের নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এ কারণে খবর ছড়িয়ে পড়ে যে বছরের পর বছর ধরে মুখোমুখি আলোচনায় অংশ না নেয়া এ দ’ুদেশ চুক্তিতে পৌঁছাতে পারে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৫ সালে ইরানের সাথে পরমাণু কর্মসূচি কমিয়ে আনার বিনিময়ে দেশটির ওপর অবরোধ শিথিল করা নিয়ে চুক্তি হয়। ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে চুক্তিটি বাতিল করেন।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০১৫ সালের চুক্তি পুনরায় ফিরিয়ে আনার আকাক্সক্ষা ব্যক্ত করলেও গত দু’বছরেও তা সম্ভব হয়নি।
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এ অভিযোগ দেশটির ওপর অবরোধ আরোপ অব্যাহত রয়েছে। যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহেও বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না।
আমেরিকার সাথে চুক্তি হতে পারে উল্লেখ করে সোমবার তিনি বলেন, নিকট ভবিষ্যতে বন্দী বিনিময়ে সমঝোতা হতে পারে যদি ওয়াশিংটন তেহরানের মতো একই রকম আন্তরিকতা প্রদর্শন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!