1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান ‘নিঃশেষ’, সমালোচকদের তুলোধুনো করলেন ট্রাম্প - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ইরান ‘নিঃশেষ’, সমালোচকদের তুলোধুনো করলেন ট্রাম্প

প্রতিনিধি

ইরান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সমালোচনার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন, ইরান এখন সম্পূর্ণ দুর্বল অবস্থায় রয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

ট্রাম্প বলেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, “ইরান নিঃশেষ হয়ে গেছে, তাদের কিছুই অবশিষ্ট নেই।”

চুক্তির সমালোচনাকারীদের উদ্দেশে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা দাবি করছে ইরান আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে, যা সম্পূর্ণ ভুল। তিনি অভিযোগ করেন, সমালোচকরা বাস্তব পরিস্থিতি অস্বীকার করছেন।

আরেক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আলোচনায় বসতে মরিয়া ছিল। তিনি বলেন, “তারা শেষ হয়ে গেছে। আমরা আগামী ৬০ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব। কোনো অর্থই তারা পাবে না।”

উল্লেখ্য, সমঝোতা স্মারকে ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত এবং পুনর্গঠন পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!