1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত, সতর্ক থাকারও পরামর্শ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত, সতর্ক থাকারও পরামর্শ

প্রতিনিধি

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের তাত্ক্ষণিকভাবে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, “পরিবর্তনশীল পরিস্থিতির কারণে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

দূতাবাস আরও সতর্ক করেছেন, ইরানে অবস্থানরত নাগরিকরা যেন উচ্চ সতর্কতা অবলম্বন করেন এবং যেখানে আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে, সেই এলাকায় না যান। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছিল।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। প্রথমদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা সহিংস রূপ নেয়। সহিংসতায় ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

এদিকে ইরান নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রও নিজেদের সামরিক অবস্থান নিয়ে সতর্কতা অবলম্বন করছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এক কূটনীতিক জানিয়েছেন, “এটি কেবল অবস্থানের একটি পরিবর্তন, ঘাঁটি ছাড়ার কোনো নির্দেশনা নয়।” দোহায় এই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

নাগরিকদের সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদারের পাশাপাশি, আন্তর্জাতিকভাবে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেকোনো ছোট উত্তেজনাও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে পারে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!