1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন

প্রতিনিধি

ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
মরু আবহাওয়ার দেশ ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ এরবিলের সোরান জেলায় ভারী তুষারপাতের জেরে আটকা পড়েছেন ১৭ জন। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এরবিল শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

সোরান জেলার সিদেকান সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা। এই সীমান্তের একদিকে ইরান এবং অপর দিকে তুরস্ক। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সোরান শাখার পরিচালক কারওয়ান মিরাওদেলি সাংবাদিকদের জানিয়েছেন, আটকা পড়া ১৭ জনের মধ্যে ৮ জনের পরিচয় তারা উদ্ধার করতে পেরেছেন। এই আটজন সীমান্ত এলাকায় মেষ চরাতে গিয়েছিলেন।

বাকি ১১ জনের নাম-পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তারা পর্যটক বলে জানা গেছে।আটকা পড়াদের উদ্ধার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ৬টি টিম কাজ করছে বলেও জানিয়েছেন কারওয়ান মিরাওদেলি।

সমুদ্র থেকে দূরবর্তী ও পার্বত্য অঞ্চল হওয়ায় শীতকালে এরবিলের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়। কারওয়ান জানান, তুষারপাতের কারণে সোরান শহরে বেশ কিছু সড়ক বন্ধ হয়ে গেছে।

এরবিলের অবস্থান ইরাক, ইরান ও তুরস্কের মধ্যে বিস্তৃত কুর্দিস্তান অঞ্চলে পড়েছে। চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে কুর্দিস্তান অঞ্চলের শীতকাল দীর্ঘ ও তীব্র হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!