1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়েমেনে সৌদির বিমান হামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ইয়েমেনে সৌদির বিমান হামলা

প্রতিনিধি

ইয়েমেনে সৌদির বিমান হামলা
ইয়েমেনের বৃহৎ প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে শুক্রবার (২ জানুয়ারি) এ হামলা চালায় সৌদি।

এসটিসিকে সমর্থন দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। এ সমর্থন নিয়ে আমিরাতের সঙ্গে সৌদির সম্পর্কে টানপোড়েন দেখা দিয়েছে। সৌদির হুমকির মুখে ইয়েমেন থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতেও রাজি হয়েছে আমিরাত।

বিমান হামলার ব্যাপারে এসটিসির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সৌদির বিমান হামলায় একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন।

এসটিসির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক বলেছেন, তাদের আল-খাসাহ ক্যাম্পে সৌদি আরব সাতবার বিমান হামলা চালিয়েছে। এছাড়া সেখানে স্থল হামলারও চেষ্টা হয়েছে। কিন্তু তারা এটি ঠেকিয়ে দিয়েছেন। এ দুই হামলায় কতজন আহত বা নিহত হয়েছেন সেটি তিনি স্পষ্ট করেননি।

এরআগে গত ৩০ ডিসেম্বর হারদামাউতের মুকুল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি। ইয়েমেনের সরকার ও সৌদি আরব জানায়, এসটিসির জন্য আনা অস্ত্র রাখা ছিল ওই বন্দরে। তাই সেখানে বিমান সীমিত বিমান হামলা চালানো হয়েছে।ইয়েমেনের সরকারের একটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এসব অস্ত্র এসটিসির জন্য পাঠিয়েছে। এগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!