1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়ুথ ক্রিকেট লিগের সূচি প্রকাশ করল বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ইয়ুথ ক্রিকেট লিগের সূচি প্রকাশ করল বিসিবি

প্রতিনিধি

বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের জন্য লাল বলের ইয়ুথ ক্রিকেট লিগের(ওয়াইসিএল) সূচি ঘোষণা করেছে বিসিবি। এবারো চার দিনের ম্যাচের এই লিগে অংশ নিচ্ছে চারটি দল। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। লিগের সব ম্যাচ হবে কক্সবাজারের একাডেমি এবং মূল ভেন্যুতে।

ঢাকা এবং ঢাকা মেট্রোকে নিয়ে গঠন করা হয়েছে সেন্ট্রাল জোন। চট্টগ্রাম এবং সিলেট বিভাগ নিয়ে ইস্ট জোন। এছাড়া রাজশাহী এবং রংপুর বিভাগ নিয়ে গঠন করা হয়েছে উত্তরাঞ্চল। বরিশাল এবং খুলনা বিভাগ নিয়ে গঠিত হয়েছে দক্ষিণাঞ্চল।

আগামীকাল ৩০ মার্চ মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল, খেলা হবে কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন কক্সবাজারের একাডেমি মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। প্রথম রাউন্ড শেষে ৩ এপ্রিল বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। ৪ এপ্রিল ফিরবেন অনুশীলনে।

৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল, কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন একাডেমী মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ৯ এপ্রিল বিশ্রামের পর ১০ এপ্রিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১১ এপ্রিল শুরু তৃতীয় রাউন্ড। সেখানে কক্সবাজারের মূল ভেন্যুতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল। একাডেমি মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে নামবে মধ্যাঞ্চল।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!