1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইবির বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, গণধোলাই খেয়ে চালক হাসপাতালে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ইবির বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, গণধোলাই খেয়ে চালক হাসপাতালে

প্রতিনিধি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেন এবং চালককে গণধোলাই দিয়েছেন। বর্তমানে ওই চালক আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত জাহিদুল ইসলাম শহরের হাউজিং এ ব্লকের মৃত নূর উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকালে জাহিদুল সাইকেলে করে বাসা থেকে টেইলারের দিকে যাচ্ছিলেন। পথে জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাস নিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে চালককে গণধোলাইয় দেন এবং বাসের গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ মর্গে আছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মওদুদ আহমেদ পরাগ বলেন, ঘটনার পর বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এছাড়া চালক সেলিমকে মারধর করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসচালককে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!