1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইবিএলের নিরাপত্তাকর্মী খুনে গ্রেপ্তার রাসেলের জবানবন্দি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ইবিএলের নিরাপত্তাকর্মী খুনে গ্রেপ্তার রাসেলের জবানবন্দি

প্রতিনিধি

 

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী শেখ তৌহিদুল ইসলাম ওরফে নুর নবীর খুনের মামলায় গ্রেপ্তারকৃত রাসেল শেখ ওরফে নয়ন (১৯) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ আসামির জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি  পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২২ মে দিবাগত রাতে খুলনার সোনাডাঙ্গা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় আসামি রাসেল। এরপর সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজী হওয়ায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই মো. আসাদুজ্জামান

র‌্যাবের দাবী, গত বছরের জুলাই মাসে বাগেরহাটের একটি নৌকাবাইচ অনুষ্ঠান দেখতে গিয়ে নিহত তৌহিদুলের গায়ে রাসেলের সাইকেল লাগায় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে নৌকাবাইচ থেকে ফেরার পথে রাসেলকে মারধর করেন তৌহিদুল। চলতি বছরের ১ মে থেকে সেনানিবাসের ইবিএল বুথে নিরাপত্তা কর্মীর কাজ করে আসছিল তৌহিদুল। অন্যদিকে রাসেল আইকন ফর সিকিউরিটি সার্ভিসে রিক্রুটিং এজেন্ট হিসেবে কাজ করতেন। ঘটনার দিন গত ২০ মে রাতে তৌহিদুল ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাসেল ঢাকার বিভিন্ন এলাকায় লোক নিয়োগের পোস্টারিং করছিলেন। তারপর রাতে ইবিএলের ওই বুথে গিয়ে তৌহিদুলকে দেখে রাসেল ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে হাতাহাতির একপর্যায়ে রাসেল ছুরি দিয়ে তৌহিদুলের গলা কেটে হত্যা করে। এরপর এটিএম বুথের লাইট বন্ধ করে ছুরিটি পাশের ড্রেনে ফেলে দিয়ে খুলনা পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত ২১ মে সকালে ক্যান্টনমেন্টের পোস্ট অফিসের পাশের ইবিএল বুথে শেখ তৌহিদুল ইসলাম নুর নবীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই নিহত নুর নবীর বাবা শেখ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!