1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইনজুরিতে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক: থিবো কোর্তোয়া। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইনজুরিতে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক: থিবো কোর্তোয়া।

অনলাইন ডেস্ক :

মাদ্রিদ, ২০ মার্চ ২০২৪ (বাসস/এএফপি)  নতুন করে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। গতকাল মঙ্গলবার অনুশীলনে ডান হাঁটুতে চোট পেয়েছেন এই বেলজিয়ান তারকা।
এর আগে বাম হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়ে আগস্ট থেকে মাঠের বাইরে ছিলেন কুর্তোয়া। মৌসুমের শেষ কয়েক সপ্তাহ আগে তিনি মাঠে ফেরার আশা করেছিলেন।

এক বিবৃতিতে মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে কোর্তোয়ার ডান হাঁটুর মেনিসকাসের অভ্যন্তরে আঘাত লেগেছে।’মৌসুমের শেষ পর্যন্ত মাদ্রিদের হয়ে আর মাঠে নামান হচ্ছে না কোর্তোয়ার। ইতোমধ্যেই আসন্ন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বেলজিয়াম দল থেকেও তিনি ছিটকে গেছেন।

কোর্তোয়ার অনুপস্থিতিতে সম্প্রতি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিবেচনায় দলের প্রথম গোলরক্ষক হিসেবে নিজেকে ভালই প্রমান করে চলেছেন ইউক্রেনিয়ার আন্দ্রি লুনিন। চেলসি থেকে ধারে খেলতে আসা কেপা আরিজাবালাগার স্থানে লুনিনই কোচের আস্থা অর্জন করেছেন।
লা লিগার শীর্ষে থাকা মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!