1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউক্রেনে রুশ সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে : পুতিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ইউক্রেনে রুশ সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে : পুতিন

প্রতিনিধি

ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের শিশু-কিশোর সন্তানদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেছেন তিনি। রাজধানী মস্কোর বাইরে সেইন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায় আয়োজিত সেই মতবিনিময় সভায় পুতিন বলেন, “তোমাদের বাবা-মা এবং আরও যেসব স্বজন এখন যুদ্ধে আছেন, তাদের জন্য তোমাদের গর্ব করা উচিত। কারণ রাশিয়ার জনগণ সবসময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্ব করে।”

“আমরা প্রায় সময়েই ঈশ্বরকে ‘ত্রাণকর্তা’ নামে ডাকি, কারণ তিনি আমাদের সবাইকে রক্ষা করেন। আমাদের যোদ্ধারাও অনেকটা তেমন। কারণ তারা সার্বক্ষণিকভাবে ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী আমাদের পিতৃভূমি এবং এখানকার জনগণকে রক্ষা করার মিশনে আছে। “(ইউক্রেনে) আমরা যা করছি তা একটি পবিত্র লক্ষ্যের দিকে পরিচালিত হচ্ছে। এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন ঈশ্বর; আর আমাদের যোদ্ধারা সেখানে ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে।”

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই প্রচেষ্টার মধ্যেই ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন-দরবার শুরু করেছেন জেলেনস্কি।

সূত্র : আরটি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!