1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউক্রেনে মার্কিন স্বেচ্ছাসেবক নিহত : ওয়াগনার প্রধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইউক্রেনে মার্কিন স্বেচ্ছাসেবক নিহত : ওয়াগনার প্রধান

প্রতিনিধি

রাশিয়ার বেসরকারি ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাদের সাথে যুদ্ধে এক মার্কিন স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার সামরিক ব্লগারদের পোস্ট করা এক ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিন একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে পড়ে থাকা একজনের লাশ দেখান। এটি এক মার্কিন নাগরিকের লাশ বলে তিনি উল্লেখ করেন।
ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে ওয়াগনার প্রধান রাতে তার লোকদের সাথে হাঁটছেন এবং এ সময় বিষ্ফোরণের শব্দ শোনা যায়। এটি কোথায় বা কখন ভিডিও করা হয়েছে তা জানা যায়নি।
লাশের পাশে দাঁড়িয়ে প্রিগোজিন বলেন, ‘তিনি আমাদের মোকাবেলা করতে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।’ লাশটির পেটে ক্ষত রয়েছে বলে মনে হচ্ছে।
পুরো নাম উল্লেখ না করে প্রিগোজিন ক্যামেরাতে যা দেখায় সেটি সৈনিকের পরিচয়পত্র বলে মনে হচ্ছে।
ওয়াগনার প্রধান বলেন, ‘আমরা তার মরদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেবো। আমরা মার্কিন পতাকা দিয়ে জড়িয়ে একটি কফিনে মরদেহ রাখবো। আর এসব করবো সম্মানের সাথে, কারণ তিনি দাদার বিছানায় মারা যাননি, তিনি মারা গেছেন যুদ্ধক্ষেত্রে।’
প্রিগোজিনের আধা-সামরিক গ্রুপ বাখমুতে রক্তক্ষয়ী যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছে। বাখমুত হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর।
প্রিগোজিনের এমন দাবি এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!