1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরো সভাপতির দায়িত্বে বাংলাদেশ, কূটনীতিতে বড় অর্জন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরো সভাপতির দায়িত্বে বাংলাদেশ, কূটনীতিতে বড় অর্জন

প্রতিনিধি

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR–এর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো সংস্থাটির এই গুরুত্বপূর্ণ নেতৃত্ব কাঠামোয় বাংলাদেশ যুক্ত হলো।

বুধবার (১৭ জুন) জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য নিশ্চিত করে।

বাংলাদেশ এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পক্ষ থেকে সর্বসম্মতভাবে মনোনীত হয়। পরে আলজেরিয়া ও অস্ট্রিয়ার সমর্থনসহ অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীর অনুমোদন পাওয়া যায়। এরপর কমিটির ১১০ সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সমর্থনে বাংলাদেশ এই দায়িত্বে নির্বাচিত হয়।

UNHCR–এর নির্বাহী কমিটির ব্যুরো হলো চার সদস্যের একটি নেতৃত্ব কাঠামো, যা বৈশ্বিক শরণার্থী ও বাস্তুচ্যুতি বিষয়ক নীতিনির্ধারণে দিকনির্দেশনা ও সমন্বয়ের কাজ করে।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রথমবারের মতো এই ব্যুরোর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন।

জাতিসংঘ স্থায়ী মিশন জানায়, এই অর্জন বাংলাদেশের মানবিক কূটনীতি ও আন্তর্জাতিক নেতৃত্বের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন। বিশেষ করে, বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পক্ষে কাজ করছে—এই প্রেক্ষাপটে দায়িত্বটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!