1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইআরএফ-এমআরডিআই ফেলোশিপ পেলেন ঢাকা পোস্টের মাসুম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইআরএফ-এমআরডিআই ফেলোশিপ পেলেন ঢাকা পোস্টের মাসুম

প্রতিনিধি

ইআরএফ-এমআরডিআই ফেলোশিপ-২০২৬ পেয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম।

প্রণোদনা লোপাটের কৌশল, নাকি কালো টাকা সাদা করার প্রক্রিয়া? শীর্ষক প্রতিবেদনের জন্য আবদুর রহমান মাসুম বাণিজ্য ও বিনিয়োগ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন। একই দিন বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের মোট ১২ জন সাংবাদিক ফেলোশিপ পেয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফেলোদের হাতে সনদপত্র তুলে দেন মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। অনুষ্ঠানটি পরিচালনা ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বাণিজ্য ও বিনিয়োগ বিভাগে আরও পুরস্কৃত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেসমিন মলি। সামষ্টিক অর্থনীতি বিভাগে ডেইলি সানের রফিকুল ইসলাম ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের রেজাউল করিম, ক্যাপিটাল মার্কেট বিভাগে দ্য ডেইলি স্টারের আহসান হাবিব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সালাহ উদ্দিন মাহমুদ, ব্যাংক ও বিমা বিভাগে ডেইলি সানের শাখাওয়াত হোসেন সুমন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোহাম্মদ জুবায়ের হাসান, ইটিভির মেহেদী হাসান আল বাকার ও বাংলা ট্রিবিউনের গোলাম মাওলা, রাজস্ব বিভাগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিয়াদ হোসেন এবং চ্যানেল-২৪ এর ইমদাদুল হক পুরস্কার পেয়েছেন।

ফেলোদের মেন্টর হিসাবে সিনিয়র সাংবাদিক প্রথম আলোর শওকত হোসেন মাসুম, সমকালের জাকির হোসেন এবং ডেইলি স্টারের সোহেল পারভেজ দায়িত্ব পালন করেছেন। আর ফেলোশিপটি সমন্বয় করেন এমআরডিআই-এর সক্ষমতা বৃদ্ধি ব্যবস্থাপক এ কে এম সানাউল হক।

অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দেন। তারা সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতা, সঠিক তথ্য সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম এবং চ্যালেঞ্জ সত্ত্বেও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!