1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইংল্যান্ডের বিপক্ষে শাহিনে ভরসা নেই আফ্রিদির, একাদশে বাবর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ইংল্যান্ডের বিপক্ষে শাহিনে ভরসা নেই আফ্রিদির, একাদশে বাবর

প্রতিনিধি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠলেও নিজেদের দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। নিজের মেয়ের জামাই শাহীন শাহ আফ্রিদির সমালোচনা করতেও পিছুপা হয়নি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমও হয়েছেন সমালোচিত।এতকিছুর পরও পাকিস্তান বিশ্বকাপে ভালো কিছু করুক, এমনটাই চান সবাই। তাই আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভালো ভালো পরামর্শ দিয়ে যাচ্ছেন সবাই। আর শহীদ আফ্রিদি তো নিজের পছন্দের একাদশই সাজিয়ে দিয়েছেন। কিন্তু তার দেওয়া একাদশে জায়গা হয়নি বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির।0

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে সেখানে তিনি লেখেন, ‘‘আজকের দিনটি এক হয়ে দাঁড়ানোর। ইংল্যান্ডের বিপক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, আর সাফল্য নির্ভর করবে পারস্পরিক বিশ্বাস ও শতভাগ অঙ্গীকারের ওপর। ছেলেদের জন্য রইল শুভকামনা, দেশকে গর্বিত করো।’’

এরপর নিজের পছন্দের একাদশে তুলে ধরেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিদির পছন্দের একাদশে আছেন- বাবর আজম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), ফখর জামান, উসমান খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, আবরার আহমেদ, সালমান মির্জা ও উসমান তারিক।

প্রসঙ্গত, গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে সুপার এইটে উঠেছে পাকিস্তান। সেরা আটের লড়াইয়ে প্রথম ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু বৃষ্টি বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে একটি করে পয়েন্ট পায় দুদলই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!