1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

প্রতিনিধি

আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দিতে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) ম্যাচে দেওয়া হবে সংক্ষিপ্ত বিরতি।

ইংল্যান্ডে সূর্যাস্তের সময় ৫টা থেকে ৭টার মধ্যে হওয়ায় মূলত শনিবারের এবং রবিবারের ম্যাচগুলোতেই এই বিরতি প্রয়োজন হতে পারে।

তবে চলমান আক্রমণের মধ্যে খেলা থামানো হবে না এবং এই বিরতি কোনোভাবেই ট্যাকটিক্যাল টাইম-আউট বা দলীয় ড্রিংকস ব্রেক হিসেবে ব্যবহার করা যাবে না। ম্যাচের আগে দুই দল ও কর্মকর্তারা আলোচনা করে সম্ভাব্য বিরতির সময় নির্ধারণ করবেন।

২০২১ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়। ওই বছর এপ্রিল মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের খেলায় গোল-কিকের সময় খেলা থামিয়ে ওয়েসলি ফোফানা ও শেখু কুয়াতের মতো মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছিল।

২০২৩ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এভারটন মিডফিল্ডার আবদুলাই দুকুরে বলেন, “প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন। আমি প্রতিদিন রোজা রাখি, একদিনও মিস করি না। ক্লাব সব ধরনের সহযোগিতা করে, এমনকি ভ্রমণের সময়ও আমাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকে।’’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!