1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা আদায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আশুলিয়ায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা আদায়

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় মিজানুর রহমানের মালিকানাধীন নেসারিয়া কর্পোরেশনকে ১০ হাজার টাকা ও মিলন মিয়ার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রহমান স্যারের নির্দেশনা অনুসারে এলপিজি সিলিন্ডারের বাজার মূল্য যাচাইয়ে আজ (রোববার) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া থানাধীন বাইপাইল, পল্লীবিদ্যুত ও ডেন্ডাবর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় করার দায়ে ২ জনকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এদের মধ্যে বাইপাইলের নেসারিয়া কর্পোরেশনের মালিক মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং ডেন্ডাবর এলাকায় মিলন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯ এবং ৪০ ধারা মোতাবেক উপরোক্ত অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও একই অভিযানে মেয়াদ ও বিএসটিআই এর সনদহীন গ্রামীণ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এবং ৩৮ ধারা অনুসরণ করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!