1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
 আশুলিয়ায় পোশাক শ্রমিকদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

 আশুলিয়ায় পোশাক শ্রমিকদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

প্রতিনিধি

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে আশুলিয়া শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে পাঁচজন পুলিশ আহত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়া-ডিইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম পরিচয় জানা যায়নি।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করছে না মেডলার গ্রুপের পোশাক কারখানা কর্তৃপক্ষ। তবে গত মাসের অপারেটরদের বেতন পরিশোধ করলেও কারখানার অন্যান্য শ্রমিকদের পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড় হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবি জানায় আন্দোলনকারীরা।

কারখানার অপারেটর লাকী টাকা পোস্টকে বলেন, আমাদের কারখানার প্রতি মাসের বেতন ৭-৮ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু গত মাসের বেতন সবাইকে পরিশোধ করা হয়নি। শুধু মাত্র কারখানার অপারেটরা বেতন পেয়েছে। কিন্তু কারখানার হেল্পার, আয়রন ম্যানসহ বাকিরা এখনো বেতন পায়নি। কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ না করে ১২ জানুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে। তাই আজ শ্রমিকরা কারখানার সামনে বেতনের জন্য গিয়েছিল। কিন্তু পুলিশর শ্রমিকদের দাঁড়াতে দেয়নি। পরে কয়েকজন শ্রমিকের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকদের আংশিক বকেয়া বেতন নিয়ে বিক্ষোভ করে আশুলিয়া-বাইপাইল সড়ক অবরোধ করে। পরে পুলিশ সড়কে যানচলাচল স্বাভাবিকের চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচজন পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!