1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা রিপোর্টার

আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবসহ অন্যান্য অফিসার ও পুলিশ ফোর্স।
গত ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর আনুমানিক ১৩:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা থেকে অভিযুক্ত মোঃ আলকাছ (৩৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিতার নাম মৃত তোরাব উদ্দিন ও মাতার নাম মৃত আছিয়া বেগম। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুড়া গাছা গ্রামে এবং বর্তমান ঠিকানা আশুলিয়া থানাধীন নরসিংহপুর বুড়িপাড়া এলাকায়।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আলকাছ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে ০১টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-৩৯, তারিখ-১২/০১/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারা, সারণির ১০ (ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!