1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধি

মো. এরশাদুল, স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:  উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ঢাকার আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা শাখা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও প্রিন্সিপাল মো. আব্দুল লতিফ। টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার অধ্যক্ষ মহাদেব কর্মকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নারী উদ্যোক্তা ও বিউটি ব্লগার জান্নাতুল ইসলাম সুমি, টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার প্রধান শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি সকালে বেলুন ও কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার অধ্যক্ষ মহাদেব কর্মকার অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ ক্রিড়া প্রতিযোগীতা ও মিউজিক্যাল ডিসপ্লে।

শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এরপর যেমন খুশি তেমন সাজো, গর্ভনিং বডির সদস্য, অভিভাবক-শিক্ষক ক্রীড়া ইভেন্ট এবং শিক্ষার্থীদের অন্যান্য ক্রীড়া ইভেন্ট উপস্থিত সকলের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করে তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের সুনাম ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!