1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশকোনা রাস্তার জলাবদ্ধতা নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আশকোনা রাস্তার জলাবদ্ধতা নিরসনের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আগামী একদিনের মধ্যে আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আশকোনা মেইন রোডের পানির পাম্প প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে আশকোনা মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ ও দাবির প্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক নিজে রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।

ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সাকার মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীকালের মধ্যেই আশকোনা রোডের জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। পাশাপাশি এই রোডে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেন সংযোগ নির্মাণকাজ দ্রুততম সময়ে শুরু করা হবে।

আশকোনা মেইন রোড পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক কসাইবাড়ি রেলগেট থেকে বটতলা ইশরাল কলোনী রোড পরিদর্শন করেন। রাস্তাটির বেহাল অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে রাস্তাটি নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একইসঙ্গে দ্রুততম সময়ে রাস্তাটির উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!