1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আল্লাহ সবার নেক আমল কবুল করুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আল্লাহ সবার নেক আমল কবুল করুন

প্রতিনিধি

পবিত্র রমজানের আগমনে মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান ফিলিস্তিনের জনগণ, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেছেন।

রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে সৌদি নাগরিক, প্রবাসী এবং বিশ্বজুড়ে মুসলমানদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, এই মহিমান্বিত মাসে আল্লাহ যেন সবাইকে বরকত দান করেন, নেক আমল কবুল করেন এবং সৌদি আরবসহ সর্বত্র নিরাপত্তা ও সমৃদ্ধি স্থায়ী করেন।

বাদশাহর পক্ষে এ ভাষণ পাঠ করেন সৌদি আরবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সালমান আদ দোসারি। বার্তায় জানানো হয়, রমজান এমন এক মাস, যখন জান্নাতের দরজা উন্মুক্ত থাকে এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। এই রাতে নামাজ ও ইবাদত-বন্দেগিতে আল্লাহর সাহায্য কামনা করা হয়।

বার্তায় আরও বলা হয়, পবিত্র দুই মসজিদ ও মসজিদে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবার দায়িত্ব সৌদি আরবের জন্য এক মহান সম্মান। আল্লাহর সহায়তায় এ দায়িত্ব পালনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।বিশ্বের মুসলমানদের উদ্দেশে বাদশাহ সালমান বলেন, রমজান আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা ও সংহতি জোরদার এবং আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতের কৃতজ্ঞতা জানানোর এক অনন্য সুযোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!