1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলোচিত সেই মা-মেয়ে হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

আলোচিত সেই মা-মেয়ে হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনায় একমাত্র আসামি আল জোবায়ের স্বপ্নীলকে (২৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

দণ্ডপ্রাপ্ত আসামি জোবায়ের শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডাল পট্টি এলাকায় ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) হত্যা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছেন। আমার স্ত্রীকে ও সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছেন। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো, দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।’

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের একটি ফ্ল্যাটে রুমা চক্রবর্তী ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো ছুরি হাতে গ্লাস পরিহিত আল যুবায়ের স্বপ্নীলকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।’

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে আলোচিত সেই মা-মেয়ে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এএইচএম কামরুজ্জামান ফারুক। অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত আল জুবায়ের স্বপ্নীলকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!