1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ছেন যারা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ছেন যারা

প্রতিনিধি

সামনেই ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে বড় ম্যাচ। ২০২৫ সালের শুরুটা আর্জেন্টিনার জন্য কিছুটা কঠিনই বটে। সেই মহাগুরুত্বপূর্ণ সূচির জন্য শক্তিশালী প্রাথমিক স্কোয়াড দাঁড় করিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে সেই স্কোয়াড থেকে এখন পর্যন্ত কোন কাঁটাছেড়া করেননি কোচ স্কালোনি। কনমেবল অঞ্চলে নিজেদের প্রথম ম্যাচের আগে যদিও বাকি আছে ঠিক ঠিক এক সপ্তাহ।

অবশ্য আর্জেন্টিনার স্কোয়াডের কিছু খবর প্রকাশ করেছে দেশটির বিখ্যাত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেইসঙ্গে আভাস মিলেছে আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত মুখ সাংবাদিক গ্যাস্টন এদুলের মাধ্যমে। প্রাপ্ত খবর বলছে দুই বড় তারকা জিওভানি লো সেলসো এবং আলেহান্দ্রো গার্নাচোকে রাখা হচ্ছে না ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের স্কোয়াডে।

গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড থেকে সবার আগে বাদ পড়েছেন লেফট ব্যাক ফ্রান্সিসকো ওর্তেগা। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের এই ডিফেন্ডার দলে এসেছিলেন বড় চমক হয়ে। যদিও চূড়ান্ত স্কোয়াডে নিজেকে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। যদিও টিকে গিয়েছেন আরেক নতুন মুখ সান্তিয়াগো ক্যাস্ট্রো।

তবে সবচেয়ে বড় খবর ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আলেহান্দ্রো গার্নাচোর না থাকা। রেড ডেভিলদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। গার্নাচোও হতাশ করেছেন ভক্তদের। যে কারণে বাদ পড়তে হচ্ছে তাকে। জিওভানি লো সেলসো অবশ্য বাদ পড়েছেন তার ইনজুরির কারণে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি।

দল থেকে নিশ্চিত বাদ পড়তে যাচ্ছেন আরেকজন। তিনি নতুন মেসি নাম পেয়ে যাওয়া ক্লদিও এচেভেরি। ম্যানচেস্টার সিটিতে সদ্যই নাম লেখানো এই তরুণকে দেখা যাচ্ছে না পরের দুই ম্যাচের স্কোয়াডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!