1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমিরাতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আমিরাতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সংযুক্ত আরব আমিরাতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির শারজায় আরব আমিরাত বিএনপির উদ্যোগে এই জানাজার আয়োজন করা হয়।

এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।শারজায় অনুষ্ঠিত এই গায়েবানা জানাজা শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে। জানাজায় ইমামতি করেন মাওলানা মঞ্জরুল আলম।

বিদেশের মাটিতে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন ধর্মপ্রাণ সাধারণ প্রবাসী ও বিএনপি অনুসারীরা।জানাজায় উপস্থিত ছিলেন– দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তফা মাহমুদ, সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ, আমিরাত বিএনপি নেতা মাহে আলম, জাহাঙ্গীর আলম রুপু এবং আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিনসহ আরও অনেকে।

জানাজা শেষে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!