1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচি শিবিরের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচি শিবিরের

প্রতিনিধি

ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। “আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না” শীর্ষক এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে।

আজ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ।

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে যে গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক। সেই স্মৃতিকে ধারণ ও ভবিষ্যতের পথরেখা নির্ধারণের উদ্দেশ্যে এ আয়োজনে আমরা শিল্প, সংস্কৃতি, স্মৃতি ও রাজনৈতিক ভাবনার একত্রে সমাবেশ ঘটাবো।”

তিনি আরও জানান, এই আয়োজনের মাধ্যমে ‘জুলাই বিপ্লব’-এর তাৎপর্য তুলে ধরা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা এবং প্রতিরোধ চেতনা পুনর্জাগরণের প্রয়াস থাকবে। পাশাপাশি ছাত্ররাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গণআলোচনাও হবে কর্মসূচির অন্যতম অনুষঙ্গ।

শিবিরের এই আয়োজনে থাকছে— জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র‍্যালি, ‘জুলাই বিপ্লব’ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, নাটক, মাইম ও সংগীত পরিবেশনা, প্ল্যানচেট বিতর্ক ও রাজনৈতিক ভাবনা নিয়ে আলোচনা সভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!