1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবু দারদা (রা.) যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আবু দারদা (রা.) যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন

প্রতিনিধি

প্রতীকী ছবি
প্রখ্যাত শহীদ সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রা.-এর সঙ্গে আবু দারদা রা.-এর গভীর বন্ধুত্ব ও ভ্রাতৃ সম্পর্ক ছিল। আব্দুল্লাহ রা. আগে ভাগেই ইসলাম গ্রহণ করেন। আবু দারদা রা. তখনও পৌত্তিলকতার ওপর অটল ছিলেন। তবে বন্ধু আব্দুল্লাহর সঙ্গে তার সম্পর্ক আগের মতোই বজায় ছিল। আব্দুল্লাহ বন্ধুকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তার প্রচেষ্টায় আবু দারদা রা. ইসলাম গ্রহণ করেন।

তার ইসলাম গ্রহণের ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে—

আবু দারদা রা. একটি মূর্তিটির পূজা করতেন। প্রতিদিনের মতো একদিন সকালে উঠে মূর্তির কাছে গেলেন। তেল, সুগন্ধী মাখিয়ে মূর্তির গায়ে রেশমী কাপড় তুলে দিলেন। বেলা বাড়ার পর দোকানে চলে গেলেন।

যাওয়ার পথে দেখলেন— মুহাম্মদ সা.-এর সঙ্গীরা বদর যুদ্ধ থেকে মদিনায় ফিরছেন। তিনি তাদের এড়িয়ে নিজের দোকানে গিয়ে বসলেন। পথে এক যুবকের কাছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা জানতে চাইলেন। সে জানালো, তিনি দারুণ যুদ্ধ করেছেন, গণীমতের মাল নিয়ে মদিনায় ফিরছেন।

যুদ্ধ থেকে ফিরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবু দারদার বাড়িতে গেলেন তার সঙ্গে দেখা করতে। তার স্ত্রী জানালেন তিনি বাড়িতে নেই। তিনি একটি হাতুড়ি নিয়ে এর আঘাতে প্রতিমাটি ভেঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেলেন।

এ ঘটনা দেখে আবু দারদার স্ত্রী কান্না শুরু করলেন। আবু দারদা বাড়িতে স্ত্রীর কাছে সব শুনলেন। প্রথমে তিনি রেগে গিয়েছিলেন। তারপর গভীরভাবে চিন্তা করে বলে উঠলেন, যদি এই প্রতীমার মধ্যে সত্যি সত্যিই কোনো কল্যাণ থাকতো, তাহলে সে নিজেকে রক্ষা করতো। এমন চিন্তার পর তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রা.-কে সঙ্গে নিয়ে রাসূল সা.-এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!