1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“আপনি সেই মাল?” মন্তব্য ভাইরাল, পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

“আপনি সেই মাল?” মন্তব্য ভাইরাল, পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার

প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। থানায় মামলা নিতে গড়িমসি এবং এক নারীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ এম ফয়সলের স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়।

অভিযোগ অনুযায়ী, পাথরঘাটার এক নারী আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা দায়ের করতে থানায় গেলে তাকে সহযোগিতা না করে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এ সময় ওসির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে তাকে ওই নারীকে উদ্দেশ করে “আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার” ধরনের মন্তব্য করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে।

অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওসি এনামুল হককে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!