1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্দোলন স্থগিত, মঙ্গলবার শ্রেণিকক্ষে ফিরছেন প্রাথমিক শিক্ষকরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

আন্দোলন স্থগিত, মঙ্গলবার শ্রেণিকক্ষে ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

প্রতিনিধি

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা জানিয়েছেন, ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা।

সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আন্দোলন স্থগিতের বিষয়টি বলেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের আশ্বাস দিয়েছে। তাদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে একটি প্রস্তাব এরইমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশ এলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

খায়রুন নাহার লিপি বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বিষয়ে মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আস্থা রেখে সব কর্মসূচি প্রত্যাহার করছি এবং শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।

এর আগে, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় আশ্রয় নেন। সেখান থেকেই শুরু হয় টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি।

শিক্ষকদের তিন দফা দাবি ছিলো —

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!