1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে

প্রতিনিধি

আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে
রাজবাড়ীর পাংশা আমলী আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করতে আসায় বাদীকেই কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর পাংশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

জানা গেছে, মামলার বাদী রাজবাড়ী আদালতের মুহুরি মোহাম্মদ আজাহারুল ইসলাম বুলু। তিনি আবু সায়েমসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫, ২৯৫(ক) ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দায়েরের পর ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ কালে রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের নিকট বাদীর বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহের সৃষ্টি হয়। এ সময় আদালত বাদীকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদে মামলার অভিযোগ সমূহ মিথ্যা ও মনগড়া বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হলে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

পরবর্তীতে আদালত দণ্ডবিধির ১৮৬০-এর ২১১ ধারায় (মিথ্যা মামলা দায়ের) বাদী ও রাজবাড়ী বারের মুহুরি মোহাম্মদ আজাহারুল ইসলাম বুলুর বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত তাকে সিডব্লিউ হিসেবে গণ্য করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আইনজ্ঞ মহলের মতে, এই আদেশের মাধ্যমে আদালতে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে একটি কঠোর ও দৃষ্টান্তমূলক বার্তা প্রদান করেছেন, যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

রাজবাড়ী জেলা বারের আইনজীবীরা জানান, বিচারক বিচার প্রার্থীদের জন্য ন্যায় বিচার প্রাপ্তির দৃষ্টান্ত স্থাপন করেছেন। মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী এখন নিজেই কারাগারে। এতে মিথ্যা মামলার প্রবণতা হ্রাস পাবে।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, বিচারক বিচক্ষণতার সঙ্গে মিথ্যা মামলার বাদীকে শনাক্ত করে কারাগারে দিয়েছেন। এরকম মিথ্যা মামলা দায়েরকারীদের শাস্তি হলে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা হ্রাস পাবে। মানুষ ন্যায্য বিচার পাবে। মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করতে পারে আসামিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!