1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ওমানে সড়ক দুর্ঘটনায় আহত জসিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ওমানে সড়ক দুর্ঘটনায় আহত জসিম

প্রতিনিধি

ওমান প্রবাসী চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে ৮০ হাজার ওমানি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

২০২১ সালে বৈশ্বিক মহামারি করোনার সময় ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকায় সুলতান কাবুস মসজিদের সামনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম উদ্দিন। তিনি তিন মাসেরও বেশি সময় ওমানে চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে যান।

প্রথমে স্থানীয় একটি পক্ষের মাধ্যমে ওমানের আদালতে মামলা করলেও তিনি কোনো প্রতিকার পাননি। দেড় বছর পর জসিমের নিকটাত্মীয়রা ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হন। দূতাবাসের আইনজীবীর মাধ্যমে নতুন করে মামলা করা হলে দুই বছর আইনি লড়াইয়ের পর তিনি ক্ষতিপূরণ পান।

রোববার (১৬ মার্চ) দুপুরে ওমানের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আজীম জসিম উদ্দিনের পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

এসময় দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাসে কর্মরত বাংলাদেশিদের যেকোনো দুর্ঘটনা বা আইনি জটিলতায় দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।

পরে রাষ্ট্রদূত ওমানে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!