ইপেপার / প্রিন্ট
মা কালরাত্রি সমস্ত অশুভ শক্তি, রাক্ষস, এবং নেতিবাচক আত্মা ধ্বংস করে ভক্তদের রক্ষা করেন এবং তাদের আগুন, জল, হিংস্র প্রাণী এবং শত্রুর হাত থেকে মুক্ত করেন। শুভ ফল প্রদান করেন বলে মায়ের অপর নাম হলো শুভঙ্করিণী। মহা সপ্তমীর পুণ্য তিথিতে জগন্মাতার আশীর্বাদে আনন্দ খুশিতে ভরে উঠুক এই ধরা এটাই কামনা করছেন সকল সনাতনীরা। ঢাকার শাখারীবাজার সহ সব পূজামণ্ডপে সকাল থেকেই শুরু হয় পূজার কার্যক্রম। এদিন থেকেই মূলত মন্দির গুলোতে ভিড় করতে থাকেন ভক্তরা।