1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

প্রতিনিধি

আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের মোট ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এ সময়ের মধ্যে মূলত উপকূলীয় এবং পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।সংস্থাটি জানায়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অঞ্চলভেদে বৃষ্টির তীব্রতায় ভিন্নতা দেখা যাবে। কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত এ দুটি জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই বর্ষণ মাঝেমধ্যে হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বা কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির এই প্রবণতাও থাকবে মাঝেমধ্যে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, উল্লিখিত জেলাগুলোর সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। এ ধরনের বৃষ্টি মূলত সংশ্লিষ্ট জেলার সামান্য এলাকায় হতে পারে। তবে, কক্সবাজার, বান্দরবান ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!