1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামী সপ্তাহে হাসিনার বিচারের রায় : মাহফুজ আলম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আগামী সপ্তাহে হাসিনার বিচারের রায় : মাহফুজ আলম

প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করব সে কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার হবে এবং রায় ঘোষণা করা হবে। এতে জুলাই শহীদ পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে, তারা যে কষ্টের মধ্যে আছেন, তা কিছুটা কমবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনেকেরই ট্রাইব্যুনালে বিচার চলছে, ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা ছাত্রজনতার হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। পরবর্তী সরকার এ বিচার কার্যক্রম আরও এগিয়ে নেবে।

তিনি বলেন, সংস্কারকাজে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি অর্জন যে, বিভিন্ন রাজনৈতিক দল সরকার-গৃহীত একটি দলিলে একমত হতে পেরেছে। এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

মাহফুজ আলম আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার আনা হয়েছে। জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচিত সরকার যদি এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেটাই বাস্তবে রূপ নেবে। সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো অপরাধ আর ফিরে আসবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!