1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইসিসির সঙ্গে পাকিস্তানের যোগাযোগ নিয়ে ভারতীয় সাংবাদিকের দাবি ‘কাল্পনিক’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আইসিসির সঙ্গে পাকিস্তানের যোগাযোগ নিয়ে ভারতীয় সাংবাদিকের দাবি ‘কাল্পনিক’

প্রতিনিধি

ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ বয়কটের পরিস্থিতি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড— ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তর এমন দাবি প্রত্যাখ্যান করেছে পিসিবি।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যে কোনো লড়াই ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। শুধু তাই নয়, ব্রডকাস্ট, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে লাখ লাখ ডলার রাজস্ব আয় করে এই ম্যাচের কারণে। কিন্তু প্রাদেশিক সরকার কলম্বোতে এই ম্যাচ না খেলার নির্দেশ দিয়েছে দলকে। এই সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আহ্বান করেছে আইসিসি।

এদিকে বিক্রান্ত গতকাল এক্স-এ পোস্ট করেন, ‘পিসিবি তাদের অফিসিয়াল যোগাযোগের প্রেক্ষিতে আইসিসির জবাব পাওয়ার পর, এখন ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে আলোচনার জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছে।’

তার এই দাবির প্রেক্ষিতে পিসিবি মুখপাত্র আমির মীর বলেন, ‘ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তর করা দাবিটি আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি যে পিসিবি আইসিসির সাথে যোগাযোগ করেছে। বরাবরের মতোই ভারতীয় সংবাদমাধ্যমের কিছু অংশ কাল্পনিক তথ্য ছড়াতে ব্যস্ত। একটু ধৈর্য এবং সময় গেলেই পরিষ্কার হয়ে যাবে যে আসলে কারা
কার কাছে গিয়েছিল এবং কারা যায়নি।’

এই ব্যাপারে সুরাহা করতে আজ (রোববার) আইসিসি ভার্চুয়ালি মিটিং ডেকেছে। সেখানে যোগ দেবে পিসিবি। বিসিবির প্রতিনিধি হিসেবে থাকবেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!