1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইসিসির প্রাইজমানির চেয়েও বেশি টাকা ভারতীয় ক্রিকেটারদের দিচ্ছে বিসিসিআই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আইসিসির প্রাইজমানির চেয়েও বেশি টাকা ভারতীয় ক্রিকেটারদের দিচ্ছে বিসিসিআই

প্রতিনিধি

আহমেদাবাদে রোববারের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ধরে রাখল তারা। এছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জেতার প্রথম কীর্তি তাদের। একমাত্র দল হিসেবে রেকর্ড তিনটি শিরোপাও অর্জন করেছে। ভারতের এই আকাশচুম্বী সাফল্যের রেশ কাটতে না কাটতেই দেশটির ক্রিকেট বোর্ড রেকর্ড ১৩১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল।আইসিসি বিশ্বকাপে যে প্রাইজমানি নির্ধারণ করেছিল, তা ছাড়িয়ে গেল বিসিসিআই। বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজমানি ছিল ১২১ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ১৬০ কোটি টাকা। তার চেয়েও ১৩ কোটি বেশি টাকা দিচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। সূর্যকুমার যাদবদের ১৭৩ কোটি টাকা দেওয়ার কথা বলেছে তারা।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরই ঘোষণা করা হয় তাদের জন্য আর্থিক পুরস্কার। ওইবার ১২৫ কোটি রুপি পুরস্কার পান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আর এবার পুরস্কারের পরিমাণ ৬ কোটি রুপি বেড়েছে।

বিসিবির সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ টিম ইন্ডিয়ার বিজয়ী অভিযানের পর তাদের জন্য ১৩১ কোটি রুপির নগদ পুরস্কার ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত এই মর্যাদাপূর্ণ ট্রফিটি জয় করেছে। এর মাধ্যমে তারা সফলভাবে নিজেদের শিরোপা রক্ষা করেছে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার গৌরব অর্জন করেছে। এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে তিনবার আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ল, যা ক্রিকেটের এই সংস্করণের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর মধ্যে তাদের অবস্থানকে আরও সুসংহত করল।’

দলকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ‘বোর্ড এই ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাদের অব্যাহত সাফল্য কামনা করছে।’ এর আগে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আইসিসির কাছ থেকে সাড়ে ২৭ কোটি রুপি পেয়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!