1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’

প্রতিনিধি

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হয়েছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া অন্য দলগুলোকে দুই দেশে ভ্রমণ করতে হয়েছে। অথচ এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে রোহিত শর্মার দল।

হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কে এবার রীতিমতো ঘি ঢাললেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার অ্যান্ডি রবার্টস।

ভারতীয় পত্রিকা মিড ডেকে দেওয়া সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘এর একটা বিহিত হওয়া দরকার…ভারত তো সবকিছু পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা।’

‘ভারত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে। সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে, সেটি তারা আগেই জেনে গিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ভ্রমণই করতে হলো না। কোনো টুর্নামেন্টে একটি দল কীভাবে ভ্রমণ না করে পারে।’-যোগ করেন তিনি।

রবার্টস মনে করেন আইসিসি আর বিসিসিআইয়ের মধ্যে তফাৎ নেই। তিনি বলেন, ‘আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই তো সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, “শোনেন নো বল আর ওয়াইড থাকার দরকার নেই” আমি বলছি, ধরে নেন আইসিসি ভারতের দাবি মেনে নিতে কিছু একটা বের করে ফেলবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!