1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএলের সেরা দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক রোহিত শর্মার ! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আইপিএলের সেরা দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক রোহিত শর্মার !

অনলাইন ডেস্ক :

আগামী ২৩ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসর। প্রতিযোগিতা সামনে রেখে ইতিহাসের সেরা দল বেছে নেওয়া হলো। ঘোষিত দলে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। টুর্নামেন্টের সর্বজনীন দলটার নেতৃত্বে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। অথচ এই দলে জায়গা হয়নি প্রতিযোগিতার অন্যতম সেরা আরেক অধিনায়ক রোহিত শর্মার!
আইপিএলের সেরা দলে জায়গা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মার
সাবেক ক্রিকেটার ও ৭০জন সাংবাদিকদের ভোটে নির্বাচন করা হয়েছে এই দল।

১৫ জনের এই দলে সাতজন বিদেশি ক্রিকেটার। আটজন ভারতের। তবে যথারীতি নিয়ম অনুসারে একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখা যাবে না। এই দলের উদ্বোধনী জুটির জন্য বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের বিরাট কোহলিকে।

তিনে ব্যাটিংয়ে নামবেন টি-টোয়েন্টির রাজা খ্যাত ক্রিস গেইল। মিডল অর্ডারে রাখা হয়েছে সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স ও সূর্যকুমার যাদবকে। এরপরই ব্যাটিংয়ে নামবেন ধোনি। অনুমিতভাবেই এই দলে জায়গা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এ ছাড়া অলরাউন্ডার আছেন আরও কয়েকজন।

প্রত্যাশিতভাবে আইপিএলের সার্বজনিন দলে রাখা হয়েছে রবিন্দ্র জাদেজা ও কাইরন পোলার্ডকে। স্পিনারদের মধ্যে জায়গা পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান, ভারতের যুভেন্দ্র চাহাল ও ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন। পেস আক্রমণের জন্য নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এবং ভারতের জাস্প্রিত বুমরাহ। ২০০৮ সাল থেকে এই পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে এই দল গঠন করা হয়েছে।

টুর্নামেন্টের সার্বজনিন দল গঠন করেছেন ওয়াসিম আকরাম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইনসহ সাবেক বেশ কয়েকজন ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকেরা মিলে। আগামী ২০ ফেব্রুয়ারি আইপিএলের প্রথম নিলামের ১৬ বছর পূরণ হবে। সেই উপলক্ষ্যে সেরা দলটি বানানো হয়েছে। যদিও অধিনায়ক হিসেবে পাঁচবার ট্রফি জেতা রোহিত দলে না থাকায় ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আইপিএলের সার্বজনিন দল: ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, ক্রিস গেইল, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কাইরন পোলার্ড, রশিদ খান, যুভেন্দ্র চাহাল, সুনিল নারাইন, লাসিথ মালিঙ্গার ও জাস্প্রিত বুমরাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!