1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রতিনিধি

গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ সদরের বিজয়পাশা, মান্দারতলা, গোপীনাথপুর ও কাশিয়ানীর গোপালপুর এলাকাসহ বিভিন্নস্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে যেন কোনো প্রকার নাশকতা করতে না পারে তার জন্য আমরা জেলার বিভিন্নস্থানে অবস্থান কর্মসূচি পালন করছি। বিএনপিসহ আমাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারাও অবস্থান নিয়েছে। আশা করি সব ধরনের নাশকতা ঠেকাতে পারব।

এদিকে জেলায় সব ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার ও জেলার বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!