1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়

প্রতিনিধি

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

গত ৮ মে সিডনিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে নিয়মিত অভিবাসন ব্যবস্থা, জনসম্পৃক্ততা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ গুরুত্ব পায়। উভয়পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদানের প্রশংসা করেন। তিনি শিক্ষা, ব্যবসা, পেশাগত দক্ষতা ও সামাজিক সম্প্রীতিতে বাংলাদেশি অভিবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি সহযোগিতা ও আতিথেয়তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে হাইকমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!