1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে  মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে  মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায়।

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউসাউথ ওয়েলেসের বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হালকা এ বিমানে তিনজন যাত্রী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, “মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার কর্মী এবং উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।”

বিমানটি নিউসাউথ ওয়েলসের শেলহার্বার বিমাবন্দরে বিধ্বস্ত হয়। যা দক্ষিণ সিডনি থেকে ৮৫ কিলোমিটার দূরে। স্থানীয় সময় সকাল ১০টায় অবতরণের কিছু সময় পরই এটি দুর্ঘটনার শিকার হয়। ফায়ার অ্যান্ড রেসকিউর ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার বলেছেন, বিমান বিধ্বস্তের সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ চলছিল। আরএসএফের এক সদস্য দুর্ঘটনা দেখতে পেয়ে অন্যদের অবহিত করে। তখন সেখানে থাকা সবাই দ্রুত বিমানের কাছে যান।

কিন্তু আগুন ধরে যাওয়ায় বিমানের ভেতর থাকা কাউকে বাঁচানো সম্ভব ছিল না বলে সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউর এ কর্মকর্তা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিন টুকরো হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: এবিসি নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!