1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অশ্রুজলে শায়িত হাদি, ন্যায়বিচার দাবিতে উত্তাল শাহবাগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অশ্রুজলে শায়িত হাদি, ন্যায়বিচার দাবিতে উত্তাল শাহবাগ

প্রতিনিধি

লাখো মানুষের অশ্রুজলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হয়। তবে শোকের আবহের মাঝেও ন্যায়বিচার আর প্রতিবাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদিকে দাফনের পর এমন দৃশ্য দেখা যায়।

হাদির জানাজায় অংশ নিতে এদিন সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জড়ো হতে থাকেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর আড়াইটার দিকে নিজের বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজার আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আবদুল্লাহ আল জাবের ও তার বড় ভাই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

জানাজা শেষে হাদির মরদেহ আনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিকেল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে দাফন করা হয়। তবে জানাজার পর লাখো মানুষের ঢল নামে হাদির সমাধিস্থল তথা শাহবাগ এলাকায়। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড পেরিয়ে ভেতররে প্রবেশ করতে পারেননি উৎসুক জনতা। পরে শাহবাগ চত্বরেই অবস্থান নেন হাজারও মানুষ। শহীদ হাদির বিচার চেয়ে দেওয়া নানান স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগসহ আশপাশ এলাকা।

এদিকে, নিরাপত্তা রক্ষায় শাহবাগ ও আশপাশের এলাকায় তৎপর রয়েছেন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে শান্তিপূর্ণভাবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!