1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ

প্রতিনিধি

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে অর্থনৈতিক অংশীদারত্বে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও নেপাল। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) ও পর্যটন খাতে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছে উভয় পক্ষ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ নেপাল দূতাবাস জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশ ও জনগণের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, অভিন্ন আকাঙ্ক্ষা এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। বিশেষ করে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!