1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অর্থ পাচার : দুদকে এবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অর্থ পাচার : দুদকে এবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

প্রতিনিধি

মানিলন্ডারিং প্রতিরোধ মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পর দুদকের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের বিশেষ প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের ফাইনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং ও বিশ্বব্যাংকের স্টোলেন রিকভারি বিভাগের কো- অডিনেটর এমিল জোহানেস মেরি ভ্যানের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠক করেছে।

দুদকের পক্ষে মহাপরিচালক মো. আক্তার হোসেনের নেতৃত্বে একটি টিম ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রতিনিধিদলকে দুদকের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভোরি ইনিশিয়েটিভ টিমের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তাদের পক্ষ হতে দুদককে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর একই বিষয়ে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম ( ইউএনওডিসি) এবং গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও এফবিআইয়ের সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি টিম বিশেষ বৈঠক করে।

ওই বৈঠকে পাচার হওয়া অর্থ প্রত্যর্পণ ও কমিশনের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছিল। যেখানে গুরুত্ব পেয়েছিল, দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত বিশেষ করে মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, আর্থিক লেনদেনের তদন্তের ক্ষেত্রে ফরেনসিক এনালাইসিস, ট্রেডবেইজড, মানিলন্ডারিং, অপরাধীদের জিজ্ঞাসাবাদের কৌশল, সম্পদ পুনরুদ্ধার, তথ্য-প্রযুক্তির মাধ্যমে সংঘটিত আর্থিক ক্রাইম, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স, তথ্য বিনিময়সহ বিভিন্ন ইস্যু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!